জমজ সন্তানের মা হচ্ছেন জো সালদানা

Logoআপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
জমজ সন্তানের মা হতে চলেছেন অ্যাভাটারখ্যাত হলিউড অভিনেত্রী জো সালদানা। তিনি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। এ সুসংবাদে দারুণ খুশি জো সালদানা ও তার স্বামী মার্কো পেরিজো। টাইমস অব ইন্ডিয়ার সূত্র মতে, জো সালদানা একটি নয়, দুটি জমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। ২০১২ সালে এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী জানিয়েছিলেন, দুই থেকে পাঁচটি সন্তানের মা হতে চান তিনি।  
আর নিজের সেই পরিকল্পনা এবার সফল বাস্তবায়নের  দিকে যাচ্ছে। সূত্র মতে, ২০১৩ সালে সালদানা ও পেরিজো গোপনে বিয়ে করেন। আর একই সঙ্গে তার বোন ম্যারিয়েলও মা হতে চলেছেন। তাই সালদানার পরিবারে এখন ডবল সেলিব্রেশন।

ভিনেগারে ফরমালিন দূর হবে ১৫ মিনিটে!

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
সমগ্র দেশ এখন ভূগছে ফরমালিন আতঙ্কে! ফলের বাজার কি কাঁচা বাজার, কোনো কিছু কিনতে গিয়ে সবাই কেউই পার পাচ্ছে না। খাবারে যারা এই বিষ মেষাচ্ছে তার্ওা রক্ষা পাচ্ছেনা এর কবল থেকে। তবে এই দূষণ থেকে নিশ্চিন্তে থাকতে পারেন যে কেইই। 
হাতের কাছে যদি থাকে ভিনেগার আর রান্না বসানোর আগে মাত্র ১৫ মিনিট সময়, তাহলেই আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ফরমালিনসহ যে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে।
পদ্ধতি:
এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট রাখুন এবং এরপর ভালো করে ধুয়ে নিন। সব খাবার এখন ফরমালিনসহ যে কোনো বিষাক্ত রাসায়নিক মুক্ত। এ পদ্ধতিটির বিষয়ে মাইন্ডস.কম সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছে, ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ হওয়ায় এটি যে কোনো ব্যাকটেরিয়ার ৯৮শতাংশ দূর করতে পারে। ভিনেগারের এই জীবাণু নাশকতার জন্যই এটা আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত।


নতুন প্রেমে সালমান!

Logoআপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
বয়স পঞ্চাশ ছুঁতে চললেও বিয়ে করতে নারাজ বলিউডের ‘মোস্ট এলিগেবল ব্যাচেলর’ সালমান খান। বলিউডে পা রাখার পর থেকে এ পর্যন্ত অনেক তারকার প্রেমে মজেছেন তিনি। এবার শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিনের প্রেমে পড়লেন এ তারকা। 
সালমান খানের কথাবার্তায় বেশ কয়েকদিন ধরেই ‘কিক’ সিনেমার সহঅভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজের প্রশংসা শোনা যাচ্ছিল। এই সুন্দরী নায়িকাকে প্রোমোট করার জন্য সালমান নিজে থেকে বেড়িয়ে পড়ছেন।

শুধু তাই নয় খুব সম্প্রতি জ্যাকলিনকে একটি দামী ফ্ল্যাট উপহার দেয়ার কথাও বলিউডে ভেসে বেড়াচ্ছে। কিন্তু সিনেমার প্রচারে গিয়ে পদবি বদলে দিলেন জ্যাকুলিনের। সম্প্রতি ‘কিক’ এর প্রচারে একটি রিয়েলিটি শোতে গিয়ে তিনি নায়িকাকে ‘জেএফকে’ বলে সম্মোধন করায় সবাই অবাক হন। প্রথমে অনুষ্ঠানের ক্রু সদস্যরাও চমকে গিয়েছিলেন এই সম্বোধনে। 
সরাসরি সালমান খানকে প্রশ্ন করায় তিনি জানান, ‘জেএফকে’ হল ‘জ্যাকুলিন ফার্নান্ডেজ খান’। ‘কিক’ ছবিতে জ্যাকলিনের সাথে বেশ কিছু রোমান্সকর দৃশ্যে ক্যমরাবন্দি হয়েছেন সালমান। ছবির গানে অনেকগুলো চুম্বনের দৃশ্য রয়েছে। এর আগে ‘দাবাং’ খান তার সাবেক প্রেমিকাদের উপহার দিয়েছেন, প্রশংসাও করেছেন। 
কিন্তু কখনো নিজের পদবি অন্য কারুর নামের সঙ্গে যুক্ত করেননি। এমনিও সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই সালমান ও জ্যাকুলিনের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের খুব পছন্দ হয়েছে। সালমানের এই সম্বোধনের পর থেকে দুজনের অফ-স্ক্রিন কেমিস্ট্রি তৈরি হয়ে তা বিয়ে অবধি এগোয় কিনা এই নিয়ে বলিউড টাউনে নতুন করে জল্পনা শুরু হয়ে গেছে।

মেহেদির বিজ্ঞাপনে শায়লা সাবি

Logoআপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
এবার মেহেদির বিজ্ঞাপনের মডেল হলেন শায়লা সাবি। সম্প্রতি বিজ্ঞাপনটির কাজ হয়েছে। বর্তমানে ঈদের অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যাস্ত সময় পর করছেন নবাগত এই তারকা। ঈদে চ্যানেল আইয়ে তার অভিনীত 'প্রিয়া তুমি সুখী হও' মুক্তি পাচ্ছে।

গীতালি হাসান পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ফেরদৌস। এ প্রসঙ্গে শায়লা বললেন, 'চলচ্চিত্রে আমি নতুন। তার পরও চেষ্টা করছি ভালো কিছু করার।' ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের রচনা ও মেহের আফরোজ শাওনের পরিচালনায় নাটক 'চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়'। 
উল্লেখ্য,'চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২' প্রতিযোগিতায় সেরা হতে না পারলেও এখন টিভিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন শায়লা সাবি।

ফেসবুকে ভেরিফায়েড তালিকায় এবার অপু বিশ্বাস

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
যাচাই-বাছাইয়ের পর এর যথার্থতা নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক ধারার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পেইজটি ভেরিফায়েড করলো কর্তৃপক্ষ। ফেসবুকে এখন অপু বিশ্বাসের নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। 
ফলে জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক পেজটি এখন থেকে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে থাকবে বলে জানা গেছে। পাশাপাশি ফেসবুকে তার নামের সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অপু বিশ্বাস আমার বিনোদনকে বলেন, ‘আমার ফেসবুক ভেরিফায়েড হওয়ায় আমি অনেক আনন্দিত। 
ফেসবুক কর্তৃপক্ষকে এজন্য অনেক অনেক ধন্যবাদ।’ ফেসবুকে এখন অপুর অনুসারীর সংখ্যা প্রায় দেড় লাখ। তার ফেসবুক পেজের লিংক : : https://www.facebook.com/pages/Apu-Biswas/247844708759197

এর আগে দেশের তারকাদের মধ্যে বাপ্পা মজুমদার, তাহসান, হাবিব ওয়াহিদ, হৃদয় খান ফ্যান ক্লাব, জলের গান, তিশমা, বিদ্যা সিনহা মিম ও পড়শীর ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে।

ববির অর্ধনগ্ন পোস্টার নিয়ে বিতর্কের ঝড়!

Logoআপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
আবারও খোলামেলা হয়ে ক্যামরা বন্দি হয়েছেন ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ববি।

এবার ঈদে মুক্তি পাচ্ছে ববি অভিনীত ছবি ‘আই ডোন্ট কেয়ার’। সম্প্রতি এর সুটিং করতে গিয়ে অর্ধনগ্ন হয়েছেন তিনি। এ নিয়ে বর্তমানে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে।

ইতিমধ্যে ছবিটির বেশ কিছু পোস্টার ঢাকাসহ সারাদেশে লাগানো হয়েছে। পোস্টার অর্ধনগ্ন হয়ে পোজ দিয়েছেন ববি। কিন্ত পোস্টার দেখেই বোঝা  যাচ্ছে, এটি কাট পেস্ট করে মাথা লাগানো।

শুধু তাই নয়, পোস্টার রয়েছে ঢালিউডের হারিয়ে যাওয়া সেই অশ্লীলতার ছাপ। মজার ব্যাপার হচ্ছে, পোস্টারটি তৈরি হয়েছে মোহাম্মদ হোসেনের বিতর্কিত অশ্লীল ছবি ‘ফায়ার’র পোস্টারের আদলে। অবশ্য পোস্টার উপরেই বড় লেখাও আছে ‘ঈদ ফায়ার’। এরই মধ্যে পোস্টারটি নিয়ে দর্শকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। মোহাম্মদ হোসেন পরিচালিত এ ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।  তবে এ ব্যাপারে ববির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।


আবারও প্রিয়াঙ্কা-পরিণীতির লড়াই

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪




1

এবি ডেস্ক
গত বছরের মত আবারও মুখোমুখি হতে যাচ্ছেন দুই বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া।
পরিণীতির
আসছেন প্রেমের ছবি 'দাওয়াত-এ-ইশক' নিয়ে। অন্যদিকে ৩২ বছর বয়সী
প্রিয়াঙ্কাকে 'মেরি কম' ছবিতে দেখা যাবে অলিম্পিক পদকজয়ী বক্সারের ভূমিকায়।




দুটি ছবিই মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। গত বছর প্রিয়াঙ্কার
'জঞ্জির'-এর তুলনায় ভালো ব্যবসা করেছে পরিণীতির 'শুধ্ দেশি রোমান্স'।
কিন্তু পরিণীতির আশা, এবার দুটি ছবিই ভালো ব্যবসা করবে। এ প্রসঙ্গে পরিণীতি
বলেন, 'গতবার আমরা বলেছিলাম, এটি চোপড়া সপ্তাহ। কাকতালীয়ভাবে এ বছরও
আমাদের দুই বোনের ছবি আসছে একই দিনে। বলা যায় এটা চোপড়া সপ্তাহ পার্ট টু! এ
নিয়ে আমরা দু'জনই হেসে কুটিকুটি।
ভোগ বিউটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের
লালগালিচায় পা রেখে পরিণীতি আরও বলেন, 'আমার আশা, এবার দুটি ছবিই ব্যবসাসফল
হবে ও মানুষের মন জয় করবে। প্রিয়াঙ্কার জন্য শুভকামনা রইলো। এখনকার
দর্শকরা তারকার নামে ছবি দেখতে প্রেক্ষাগৃহে আসে না বলে মনে করেন পরিণীতি।
চার ছবির এই অভিনেত্রীর ভাষ্য, 'অবস্থা এখন পাল্টেছে। তারকাদের মতো নবীনরাও
ভালো করছে। শুধু বড় তারকাই নয়, আমাদের মতো নবীনদের ছবিও দল বেঁধে দর্শকরা
দেখছে। তাই যে কোনো ছবির সাফল্যের সব কৃতিত্ব দর্শকদের। নতুন মুখ, নতুন
মানুষ ও সব ধরনের ছবি দেখার পিপাসা আছে তাদের।