প্রিয়াঙ্কাকে টপকে গেল রিচা

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি ডেস্ক
সম্প্রতি
গুঞ্জন উঠেছিল সুধীর মিশ্রার আসন্ন ছবিতে কাজ করবেন প্রিয়াঙ্কা চোপড়া।
কিন্তু এখন সে গুঞ্জন থেকে প্রিয়াঙ্কার নাম বাদ পড়ে ‘রামলীলা’ খ্যাত
অভিনেত্রী রিচা শর্মার নাম শোনা যাচ্ছে।
    
বর্তমানে ‘সাহেব বিবি
গোলাম’ সিনেমার রিমেক বানানোর কাজ নিয়ে ব্যস্ত আছেন সুধীর মিশ্রা। কিন্তু
শোনা যাচ্ছে ছবিটির নাম পরিবর্তন করে ‘অউর দেবদাস’ রাখা হয়েছে। এ ‘অউর
দেবদাস’ সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়ার বদলে মুখ্য ভূমিকায় দেখা যাবে রিচা
চাড্ডাকে। উল্লেখ্য, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ এবং ‘ওয়ে লাকি লাকি ওয়ে’ সিনেমায়
নৈপুন্য অভিনয়ের মাধ্যমে দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হন এই অভিনেত্রী।

আবারও দ্বৈত গান নিয়ে দর্শকমহলে ফিরছেন রুনা-সাবিনা

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
দীর্ঘদিন পর আবারও দ্বৈত গান গাইলেন দেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।

'দলছুট প্রজাপতি' নামের নতুন একটি ধারাবাহিকের জন্য তৈরি হয়েছে গানটি।

এর
কথা এমন- ‘দলছুট প্রজাপতি উড়ে যায় আকাশে/জানে না কেউ জানে না দাগ রেখে যায়
বাতাসে/ছাড়িয়ে অচেনা শহর, মাড়িয়ে জোছনা প্রহর/আবার সে নীড়ে ফিরে আসে।

এর
কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গান গাওয়া প্রসঙ্গে রুনা লায়লা বললেন, ‘খুব
ভালো লেগেছে। নতুন গানের সুরটা সুন্দর। ধারাবাহিক নাটকটির গল্পও শুনেছি,
আমার আশা, গানটির পাশাপাশি নাটকটিও দর্শকদের ভালো লাগবে। 'দলছুট প্রজাপতি'
ধারাবাহিকটি পরিচালনা করছেন আরিফ খান।


একই হোটেলে আনুশকা-কোহলি

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি ডেস্ক
অভিনেত্রী
আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে মিডিয়াতে এ যাবৎ অনেক গুঞ্জন
রটে। সকল প্রকার গুঞ্জনকে উপেক্ষা করে আবারও তারা আলোচনায় এসেছেন।

সম্প্রতি
ডেটিংয়ের জন্য ক্রিকেটার বিরাট কোহলি তার ৪২ দিনের ইংল্যান্ড সফরে সঙ্গী
হিসেবে আনুশকাকেও নিয়ে গেছেন। অপরদিকে কোহেলির সঙ্গে যাওয়ার লক্ষে সব শুটিং
বাতিল করেছেন আনুশকা। ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী
ঘটনা।

যেখানে ভারতীয় দল বিদেশ সফরে গেলে তাদের সঙ্গে স্ত্রীদেরও
যেতে দেয়া হয় না। সেখানে এবার স্ত্রী পুত্র ছাড়া বান্ধবীকে সঙ্গী করেছেন
ভারতীয় এই  ক্রিকেটার। তবে এবার ইংল্যান্ডে নিজের পরিবারের সঙ্গে সময়
কাটানোর অনুমতি পেয়েছেন ক্রিকেটাররা। আর এই সুযোগ হাতছাড়া করেনি কোহলি।
ভারতীয় ক্রিকেট দল এবং স্টাফদের জন্য নির্ধারিত হোটেলে ২১টি রুম বুক করা
হয়েছে। বর্তমানে ইংল্যান্ডের এক হোটেলে সময় কাটাচ্ছেন আনুশকা শর্মা ও
ক্রিকেটার বিরাট কোহলি। ইংল্যান্ড টেস্ট সিরিজের ফাঁকে আনুশকা শর্মাকে সময়
দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি।

আজম খানের গান নিয়ে নাটক 'আলাল, দুলাল ও হাজীচান'

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
প্রয়াত পপস¤্রাট খ্যাত কণ্ঠশিল্পী আজম খানের গান নিয়ে এবার তৈরি হল ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক 'আলাল, দুলাল ও হাজীচান'।
মেজবাউদ্দিন
সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস। এতে হাজীচানের ভূমিকায়
অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ আর আলাল ও দুলালের ভূমিকায় দেখা যাবে নাঈম ও
মিশু সাব্বিরকে।

এ ছাড়া আরও অভিনয় করেছেন শশী, উর্মিলা শ্রাবন্তী
কর প্রমুখ। মূলত ব্যবসায়ী হাজীচানের গুণধর দুই ছেলে আলাল ও দুলালের নানা
কীর্তিকলাপ নিয়ে নাটকের কাহিনী গড়ে উঠেছে।  ধারাবাহিকটি ঈদের প্রথম দিন
থেকে ষষ্ঠ দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে জিটিভিতে।

সাকিবের সাজা মওকুফের সিদ্ধান্ত ঈদের পর : পাপন

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি- ক্রীড়া প্রতিবেদক

ছয়
মাসের জন্য নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের সাজা মওকুফের বিষয়ে
ঈদের পর সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি)
সভাপতি নাজমুল হাসান পাপন।

এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘তবে
ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসানের থাকার সম্ভাবনা নেই। সোমবার রাজধানীর
রূপসী বাংলা হোটেলে ইফতার পূর্ব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ
ঈঙ্গিত দেন। পাপন বলেন, ‘সাকিবের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বোর্ড
মিটিংয়ে।


তাই ঈদের পর তার শাস্তি কমানোর বিষয়ে বোর্ড মিটিং করে
সিদ্ধান্ত হবে। অবশ্য আমি বোর্ডের সভাপতি হিসেবে একাই সিদ্ধান্ত নিতে
পারতাম। কিন্তু আমি চাই বোর্ডের সবাইকে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। তিনি
বলেন, ‘সাকিবের শাস্তি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সাকিব যে আচরণ করেছে
তাতে ব্যক্তিগতভাবে আমি খুবেই খুশি। শাস্তি কমানোর বিষয়ে সাকিবের চিঠি পড়েও
আমি অনেক খুশি হয়েছি। কারণ সে অনেক সুন্দর করে চিঠিটি লিখেছে। এসময় তিনি
সাকিবের শাস্তি কমানোর ঈঙ্গিত দিয়ে বলেন, ‘সামনের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে
তার শাস্তি কমানোর সম্ভাবনা নেই। তবে জিম্বাবুয়ে সফরের আগে এ বিষয়ে দ্রুত
সিদ্ধান্ত নেয়া হবে। বোর্ড কখনো চায় না যে, সাকিবের মতো সুপারস্টারকে
শাস্তি দিতে।

সুস্থ হয়ে বাসায় ফিরছেন নায়করাজ

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা রাজ্জাক। রবিবার বিকাল ৩টায় আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে।

এ
কথা জানিয়ে নায়করাজ পুত্র অভিনেতা সম্রাট বলেন, আল্লাহতায়ালার রহমতে আব্বা
এখন সেরে উঠেছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল চৌধুরী জানান, এখন পুরোপুরি
আশঙ্কামুক্ত তিনি।

তাই বাসায় নিয়ে যেতে আর কোনো সমস্যা নেই। বাসায় প্রপার নার্সিংয়ে থাকলে আর কোনো ঝুঁকি থাকারও কথা নয়।



উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উচ্চরক্তচাপ ও নিউমোনিয়াজনিত সমস্যার
কারণে গুরুতর অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় রাজ্জাককে।
তখন থেকে রবিবার পর্যন্ত আইসিইউতে রাখা হয় তাকে।



শীঘ্রই মঞ্চে আসছে স্বপ্নদলের ‘স্পার্টাকাস’

Logoআপডেট: সোমবার, ২১ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
প্রতিশ্রুতিশীল নাট্যসংগঠন স্বপ্নদল মঞ্চে আনতে যাচ্ছে বহুলপ্রতিক্ষিত প্রযোজনা ‘স্পার্টাকাস’। হাওয়ার্ড ফাস্টের রচনা অবলম্বনে নাট্যজন বাদল সরকারের বর্ণীল এ পান্ডুলীপিটি মঞ্চরুপ দিচ্ছেন দলপ্রধান জাহিদ রিপন।

৫বছর আগে দলের ১০ম প্রযোজনা হিসেবে নাটকটির মহড়া শুরু হলেও অন্যান্য প্রযোজনার নিয়মিত মঞ্চায়ন ও বিশেষ বিশেষ আয়োজনের কারণে অবশেষে দলীয় ১৫তম প্রযোজনা হিসেবে মঞ্চে আসতে যাচ্ছে ‘স্পার্টাকাস’।

সেপ্টেম্বরের মধ্যভাগে নাটকটি মঞ্চে আনার লক্ষে মহড়া চলছে বিরামহীন। 'স্পার্টাকাস' একজন যোদ্ধা, একটি যুদ্ধ এমনকি বিশ্ব-বিবেকে জাগরণী এক প্রতিকৃতের নাম। ইতালির শোসিত-বঞ্চিত দাসরা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে অনাচার, ব্যবিচার আর দাস নিপীড়নের বিপরিতে সাহস, শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে বিদ্রোহ করেছিল বলকান অঞ্চলে। এই নেতৃত্ব দেন দ্রোহ ও সাহসিকতার বিশ্বপ্রতীক দাস 'স্পার্টাকাস'। মুক্তি ও স্বাধীনতার জন্য 'স্পার্টাকাস'-এর নেতৃত্বে দাসরা উঁচু আর বিশাল খাড়া পাহাড়ে আশ্রয় নিয়ে বিশাল রোমান বাহিনীকে রুখে দিয়ে প্রাথমিকভাবে রোমদের পরাজিত করে।

পরবর্তীতে 'স্পার্টাকাস' বাহিনী ইতালির ভাড়াটে 'রাজাকার' কর্তৃক প্রতারণার শিকার হয়ে সম্মূখযুদ্ধে বিশাল ও সম্মিলিত রোমান বাহিনীর হাতে ধরা পড়ে। এতে মুক্তিযোদ্ধা 'স্পার্টাকাস'র ৬ হাজার অনুসারীকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। এবং 'স্পার্টাকাস'-এর শরীরকে টুকরো টুকরো করা হয়। কিন্তু মৃত্যুর আগে 'স্পার্টাকাস' তার সন্তানসম্ভাবা স্ত্রীকে বলেছিলেন, 'অবশ্যই তোমার পেট থেকে আরেক নতুন 'স্পার্টাকাস' জন্ম নেবে'। নিয়েছিল কিংবা নেয়নি কেউ হয়তো তার খোঁজ রাখেনি কিন্তু 'স্পার্টাকাস'র দাসরা মুক্তি পায়নি এখনো।

সময় উপযুক্ত এ নাটক প্রসঙ্গে নাট্যজন জাহিদ রিপন বলেন, স্বপ্নদল সব সময় স্বপ্ন দেখে মুক্ত পৃথিবীর পরিচ্ছন্ন পরিবেশে সকল মানুষের স্বাধীন বসবাস। অনবদ্য সেই প্রয়াসে জগতের সব অবিচার-অনিয়মের বিপরিতে আমাদের অবস্থান। স্বপ্নদলের সকল নাট্যপ্রযোজনায় বিষয়টি প্রতিয়মান। সেই ধারাবাহিকতায় সকল অপশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নাটক ‘স্পার্টাকাস’।